চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ জীবননগরে ইটভাটার বেপোয়ারা মাটি ভর্তি ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী গুরুত্বর আহত হয়েছে।বৃহসপ্রতিবার দুপুরে জীবননগর মনোহরপুরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে বৃহসপ্রতিবার দুপুর ২টার সময় চুয়াডাঙ্গা অভিমুখ থেকে ছেড়ে আসা মা-বাবা ব্রিক্্েরর ইট ভাটার একটি মাটি ভর্তি ট্রাক্টর বেপয়ারা গতিতে জীবননগর উপজেলার মনোহরপুর বয়ারগাড়ি নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে জীবননগর থেকে ছেড়ে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়।এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী দর্শনা পৌর সভার আজিমপুরের নিজাম মল্লিকের ছেলে বে-সরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা ডাবলু(৪২)এবং দর্শনা পুরাতন বাজারের পল্টু কমুার শীলের ছেলে প্রলয় কুমারকে (২৮)গুরুত্বর আহত অবস্থায় পিচ রাস্তায় পড়ে যায়। এ সময় স্থানীয় জনগন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিলে তাদের মধ্যে একজনের অবস্থা আশস্কজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করে।এ ঘটনায় স্থানীয় এলাকবাসী মা-বাবা ইট ভাটার ট্রাক্টরটি আটক করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করেন ।এদিকে সড়ক দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনা স্থান পরিদর্শন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ.লতিফ অমল,উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা,মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন,সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন ।