শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আলমডাঙ্গায় ৮ম শ্রেণীর ছাত্রকে বেত্রাঘাত, এতিমখানার পরিচালক আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৬৮ বার পড়া হয়েছে

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ-
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৮ম শ্রেণীর এক স্কুলছাত্রকে বেত্রাঘাতের ঘটনা
ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত এতিমখানার পরিচালককে গ্রেফতার করেছে
পুলিশ। শুক্রবার রাতে আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামের আনিসুজ্জামান খান
লিল্লাহ বোডিং ও এতিমখানায় এ ঘটনা ঘটে।
আহত শিশু আলমডাঙ্গা উপজেলা হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ
ঘটনায় আহত শিশুর মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছে।
আহত স্কুলছাত্র হাচান আলি আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়ানের
চাঁদপুর বাঁচামারি গ্রামের শফিকুল ইসলামের ও হারদি মীর সামসুদ্দিন আহমেদ
মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
আটক নাজিমুজ্জামান খান মিডু হারদি গ্রামের আনিসুজ্জামান খান লিল্লাহ
বোডিং ও এতিমখানার পরিচালক।
আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ জানান, শুক্রবার রাতে আলডাঙ্গা উপজেলার
হারদি গ্রামে আনিসুজ্জামান খান লিল্লাহ বোডিং ও এতিমখানার ছাত্র হাচান
আলি কিছু দিন ঢাকায় ছিল। শুক্রবার আবার সে আলমডাঙ্গায় এসে এতিমখানায়
উঠে। এসময় পরিচালক তুই কেন আসলি। তার পর পরিচালক তার হাতের লাঠি দিয়ে
পিটিয়ে গুরুতর জখম করে। জখম অবস্থায় তাকে স্থানীয়রা রাতেই উদ্ধার করে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপ-সহকারী মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স হারদির চিকিৎসক
সেলিম রেজা জানান, আহত শিশুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে অনেক গুলো।
বর্তমানে তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে। সুস্থ হলেই তাকে হাসপাতাল থেকে
ছাড়া হবে।
আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ
ঘটনায় শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছে।

 

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451