সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জঙ্গি নির্মূল সম্ভব বাংলাদেশ অনলাইন সাংবাদিক সমিতি (বিওএস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ আগস্ট, ২০১৬
  • ৩৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ অনলাইন সাংবাদিক সমিতি (বিওএসএস) আজ শনিবার সকাল ১০ টায় রাজধানীর ধানমণ্ডি স্কাই সেফ চাইনিজ রেস্টুরেন্টে “জঙ্গিবাদ নির্মূলে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজনে করে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট গার্ডিয়ান অ্যাওয়ারনেস প্রোগ্রামের প্রধান উদ্যোক্তা ও পুলিশ সুপার ইঞ্জিঃআবু আহাম্মদ আল মামুন (হেডকোয়াটার)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল২৪ এর সংবাদ উপস্থাপক ইমতিয়াজ উদ্দিন, নিউ এজ পত্রিকার কপি এডিটর বদিউজ্জামান বদি।

বক্তারা বলেন-বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে, তা সরকারের একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। তাই জঙ্গিবাদ দমনে একটি জাতীয় প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজন এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জঙ্গি নির্মূল করা সম্ভব বলে মন্তব্য করেন। বক্তারা আরও বলেন গণমাধ্যম কর্মীরা তাদের সচেতন লেখনীর পাশাপাশি অস্বচ্ছ খবর পরিবেশন এবং উস্কানি মূলক খবর পরিবেশন থেকে বিরত থাকার মাধ্যমে জঙ্গিবাদ নির্মূলে বিশেষ ভূমিকা রাখতে পারেন।পাশাপাশি ব্যক্তি পর্যায়ে প্রত্যেকেরেই দায়িত্ব রয়েছে পরিবারের সকল সদস্যদের সঠিক গাইডলাইন প্রদান ও তাদের সকল কর্মকান্ডে সজাগ দৃষ্টি রাখা।

সংগঠনটির সভাপতি নুরুল ইসলাম গাজীর সভাপতিত্বে ও সহ-সভাপতি আ.ফ.ম মশিউর রহমানের সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক মুনতাসীর রায়হানের ব্যবস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাইফুল্লাহ সেলিম,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান,সহ সম্পাদক মোফাজ্জল হোসেন, সীমান্ত আরিফ,অর্থ সম্পাদক কাজী মোঃশাহিন,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃআবু হোসেন,সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃশাহিন,সহ দপ্তর সম্পাদক ফাহিম আহমেদ,বাংলারপ্রতিদিন.কম এর বার্তা সম্পাদক- আলী আজম,হাসান রিন্টু সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) হাসিবুর রহমান সহ অনেকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451