শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘জনগনের কল্যাণ নয়’ মানুষ খুন করাই বিএনপি-জামায়াতের আন্দোলন : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২১০ বার পড়া হয়েছে
‘জনগনের কল্যাণ নয়; মানুষ খুন করাই বিএনপি-জামায়াতের আন্দোলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘লুটপাট করে এতিমের টাকা ভোগ করেছেন খালেদা জিয়া এবং তাঁর পরিবার ; এখন সেই অপরাধের শাস্তি ভোগ করছেন তিনি।’

আজ বৃহস্পতিবার রাজশাহীর সরকারি হাই মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জনসভাস্থলে পৌঁছে ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জঙ্গি ও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছিল রাজশাহী।’ পাশাপাশি তিনি বলেন, ‘জনগনের কল্যাণ নয়; মানুষ খুন করাই বিএনপি-জামায়াতের আন্দোলন।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘৯১ সালে এতিমখানা তৈরি করবে বলে বিদেশ থেকে টাকা এনেছে, কেউ এতিমখানার ঠিকানা জানে না।’ তিনি আরো বলেন, ‘এতিমের টাকা এতিমের কাছে যায়নি। মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার। লুট করা তাঁদের চরিত্র। বিএনপি যখন ক্ষমতায় ছিল বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘এতিমের টাকা সুদে আসলে বেড়েছে। তা খেয়েছে খালেদা জিয়ার পরিবার। এতিমরা কিছু পায়নি। তাদের বঞ্চিত করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘এদের নেতাই যদি এতিমের টাকা মেরে খায়, এদের সাঙ্গপাঙ্গরা কী করবে ভেবে দেখুন।’

সরকারপ্রধান বলেন, ‘আমরা দুই বোন সব হারিয়েছি। পৈত্রিকসূত্রে যা পেয়েছি তা জনগণের জন্য দিয়ে দিয়েছি। যে টাকা পেয়েছি তা শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে কোনো ঘর অন্ধকারে থাকবে না।’ তিনি আরো বলেন, ‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করে দিচ্ছি, যাতে বিদ্যুতের কোনো সমস্যা না হয়।’

শেখ হাসিনা বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি জয়ী হয়েছে। তারপরও আমরা উন্নয়ন বন্ধ করিনি।’ তিনি আরো বলেন, ‘নূহ নবীর আমল থেকে বিপদ থেকে রক্ষা করছে নৌকা। নৌকা মার্কায় আমি ভোট চাই। উন্নয়ন যেন অব্যাহত থাকে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451