বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভালুকায় কলাগাছের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে কোমলমতি শিশুদের শ্রদ্ধা নিবেদন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩৫৫ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম আরিফ,ভালুকা, ময়মনসিংহ:-  ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের রড়চালা গ্রামে শহীদ মিনার নাই তাতে কি হয়েছে ৫২ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ময়মনসিংহের ভালুকায় বুধবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বড়চালা গ্রামে কলাগাছের (প্রতিকী) তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে পুস্পস্তবক অর্পন করেন এলাকার কিছু কোমলমতি শিশুরা। জানা যায় উপজেলার বড়চালা গ্রামে কোন শহীদ মিনার না থাকায় এলাকার কোমল মতি শিশুরা কলাগাছ কেটে শহীদ মিনার বানিয়ে ৫২র ভাষা শহীদদের স্বরনে ফুলদিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা। জানাযায় বড়চালা গ্রাম থেকে প্রায় তিন কিলো দুরে হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় ও পাড়াগাঁও নব দিগন্ত হাই স্কুলে শহীদ মিনার রয়েছে। এত দুরে হেটে গিয়ে শহীদ মিনারে শ্রদ্ধাজানাতে অভিভাবকরা অনিহা প্রকাশ করায় এবং শিশুদের কষ্টকর। তাই শিশুরা মাতৃভাষার টানে শহীদ বকত, জব্বার, রফিক এদের স্বরণে কলাগাছ কেটে শহীদ মিনার তৈরি করে তাতে রঙ্গদিয়ে সাজিয়ে তাজা ফুল কিনে ভাষা শহীদদের স্বরনে শ্রদ্ধা জানিয়েছে এলাকার বেশ কিছু শিশু । তাদের আগ্রহ দেখে তাদের মা- বোনেরা শহীদ মিনার চত্তরে ভো’না খিচুরী দিয়ে ভ’রীভোজ করায় ও তাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন। মোঃ শাকিব খান জানান তাদের বড়চালা গ্রামে কোন শহীদ মিনার না থাকায় নিজেরা কলাগাছ কেটে শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। এলাকা বাসী সুত্রে জানা যায় পাশর্^বর্তি সিডষ্টোর
বাজার সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে ও পাড়াগাঁও নব দিগন্ত হাইস্কলে শহীদ মিনার রয়েছে। যার দুরত্ব প্রায় তিন কিলোমিটার। তাদের দাবী বড়চালা এলাকায় একটি শহীদ মিনার তৈরি করলে এলাকার স্কুল পড়ুয়া
ছাত্র/ছাত্রীরা শহীদদের স্বরণ করতে পারত।
শাকিব আরো বলেন তারা ছোট ছোট ছেলে-মেয়ে মিলে গত তিন বছর যাবত এইভাবে কলা গাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে। তাদের প্রাণের দাবী ভালুকা উপজেলা হবিরবাড়ী ইউনিয়নের বড়চালা গ্রামে একটি স্থায়ী শহীদ মিনার চাই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451