শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে বৈশাখী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৪৮ বার পড়া হয়েছে
লালমনিরহাট

 

হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি:
মৃত্যুর সাথে কয়েক ঘন্টা যুদ্ধ করে অবশেষে সবাইকে কাদিয়ে না ফেরার
দেশে চলে গেলেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় পরিক্ষা কেন্দ্রে
যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত এসএসসি পরীক্ষার্থী
বৈশাখী আক্তার মায়া (১৭)। মায়ার এই মৃত্যুতে পরিবার-শিক্ষক, বন্ধু-
বান্ধব ও গোটা এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার দুপুর আড়াইটার দিকে রংপুর মেডিকেল কলেজে
চিকিৎসাধীন অবস্থায় বৈশাখীর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন
কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আসাদুজ্জামান।
এর আগে রোববার সকাল ৯টার দিকে উপজেলার কাকিনা রেল
ক্রোসিং এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা
হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
বৈশাখী জেলার আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামের
সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেনের মেয়ে। এছাড়া উপজেলার
কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা
দিচ্ছিলো সে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন
বৈশাখীর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন জানান, এ ঘটনায়
ট্রাকটি আটক করা হয়েছে। এছাড়া ওই পরিক্ষার্থীর পরিবার অভিযোগ
করলে মামলা দায়ের করা হবে। এমনকি এ ব্যাপারে ব্যবস্থা নিতে ওই
পরিবারের সাথেম যোগাযোগ করা হবে বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, রবিবার সকালে পরিক্ষা দেয়ার জন্য বৈশাখী বাড়ি থেকে
মামার সাথে মোটরসাইকেল যোগে কালীগঞ্জ উপজেলার কেইউপি উচ্চ
বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে যাচ্ছিলো সে। পথিমধ্যে উপজেলার কাকিনা রেল

ক্রসিং এলাকায় দ্রæত গতিতে ছুটে আসা একটি ট্রাক পিছন থেকে
ঢাক্কা দিলে বৈশাখী ছিঁটকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। এ সময়
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে গেলে
সেখানকার চিকিৎসারা তাকে রংপুর মেডিকেল কলেজে প্রেরন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451