বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

 শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে লিগ্যাল নোটিশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩২৯ বার পড়া হয়েছে
 শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে লিগ্যাল নোটিশ

অনলাইন ডেস্কঃ-

দায়িত্বে অবহেলা ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগ দাবি করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার সকালে রেজিস্ট্রার ডাকযোগে নোটিশটি পাঠানো হয়েছে। প্রাথমিক সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), এসএসসি ও এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস বন্ধে শিক্ষামন্ত্রী ব্যর্থ হওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে তার পদত্যাগ চেয়ে এ নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আখন্দ।

নোটিশে বলা হয়েছে, প্রাথমিক সমাপনী, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষাসহ সব পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস বন্ধে শিক্ষামন্ত্রী ব্যর্থ। সুতরাং তার ওই পদে থাকার অধিকার নেই। তার স্থলে সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী যিনি সংসদ সদস্য নন এমন একজন শিক্ষায় অসামান্য দক্ষ ও উচ্চশিক্ষিত নাগরিককে শিক্ষামন্ত্রী করতে এই নোটিশ জারি করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করা হলে হাইকোর্টে রিট করা হবে।

আইনজীবী ড. ইউনুস আলী আখন্দ জানান, সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী কোনো মন্ত্রী দায়িত্বে অবহেলা করলে প্রধানমন্ত্রী তাকে অপসারণ করবেন। এ লক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে। দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাম দিয়ে চলছে সার্টিফিকেট বাণিজ্য। সেখানে লেখাপড়ার প্রয়োজন নেই। দেখার কেউ নেই। অথচ শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে শুধুই দোষ চাপাচ্ছেন কোচিং সেন্টারকে। কোচিং সেন্টারতো প্রশ্ন ছাপায় না বা সংরক্ষণ কিংবা সরবরাহ করে না। সব কিছুই করছে সরকারের কর্মকর্তারা। অথচ তাদের বিরুদ্ধে কিছুই করা হচ্ছে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451