বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে মৃত বিএনপি নেতার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৭৭ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ পুলিশের দায়ের করা সরকার উৎখাতের ৪টি মামলায় বিএনপি জামায়াতের
২২৫ জনের নাম উল্লেখ করে আড়াই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের তদন্তের কর্মকর্তা
আলাউদ্দীনের দায়েরকৃত ১৫ নং মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে বিএনপির
পুরানো কমিটির সহ-সভাপতি সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের মরহুম ইদ্রিস
আলীকে। তিনি এই মামলায় ২১ নং আসামী। এছাড়া নারিকেলবাড়িয়া পুলিশ
ক্যাম্পের তদন্ত কর্মকর্তা বদিউর রহমানের দায়েরকৃত ১৭ নং মামলাও মৃত ইদ্রিস
আলীকে ১৭ নং আসামী করা হয়েছে। একটি মামলায় ভুল করে মৃত ব্যক্তির নামে
মামলা হওয়ার পর আরো একটি মামলায় আসামী করা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
ইদ্রিস আলীর ছেলে আহসান কবীর জানান, তার পিতা ২০১৬ সালের ১৮ নভেম্বর
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তিনি বিএনপির পুরানো কমিটির সহ-
সভাপতি ছিলেন। দুই বছর পর তার পিতার নাম এহাজারে দেখে তিনি বিস্মত হন।
আদালত সুত্রে জানা গেছে, গত ৪ ফেব্রয়ারী ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারী
পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিশেষ ক্ষমতা আইনের ১৬/২ ও ২৫
(খ) ধারায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮০/৯০ জনকে আসামি করে মামলা
করেন। ৬ ফেব্রয়ারী ঝিনাইদহ সদর থানার এসআই ফজলুর রহমান বাদী হয়ে একই
ধারায় করা দায়েরকৃত মামলায় ৫৯ জনের নাম উলে­খসহ আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে
মামলা করেন। গত ৭ ফেব্রয়ারী সদর উপজেলার বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের তদন্ত
কর্মকর্তা আলাউদ্দীনের দায়েরকৃত মামলায় ৬২ জনের নাম উল্লেখসহ আরো ৪০/৫০
জন আসামী হয়েছেন। গত ৮ ফেব্রয়ারী সদর উপজেলার নারিকেলবাড়িয়া পুলিশ
ক্যাম্পের তদন্ত কর্মকর্তা বদিউর রহমানের দায়েরকৃত মামলায় ৭৯ জনের নাম
উল্লেখসহ আরো ৪০/৫০ জনকে আসামী করা হয়েছে। সর্বশেষ দুটি মামলায়
আসামী হয়েছেন বিএনপির প্রয়াত নেতা ইদ্রিস আলী। জেলা বিএনপির সাধারণ
সম্পাদক আব্দুল মালেক জানান, জেলা, থানা ও পৌর বিএনপির নতুন কমিটিতে
ইদ্রিস আলী নামে তাদের কোন সহ-সভাপতি নেই। এই নামে তাদের কোন নেতা
নেই বলেও তিনি দাবী করেন। তবে পুরানো কমিটিতে নলডাঙ্গ গ্রামের মরহুম ইদ্রস
আলী ছিল বলে আব্দুল মালেক যোগ করেন। তিনি আরো বলেন, ৩ বছর আগের
পুরানো কমিটির অনেকের পদ পদবী দিয়ে মামলা করা হলেও বর্তমান কমিটিতে
তাদের পদ পদবী ভিন্ন। মৃত ব্যক্তির নামে মামলা রেকর্ড হওয়া নিয়ে
বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা ও ১৫ নং মামলার বাদী আলাউদ্দীন
জানান, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে ইদ্রিস আলীর নাম এসেছে। ইদ্রিস
আলী মৃত হলে বিষয়টি ভুলের কারণে হয়েছে বলেও তিনি স্বীকার করেন। এদিকে
নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এবং ১৭ নং মামলার বাদী বদিউর

রহমান জানান, তিনি মৃত হলে আদালতে লিখিত দিয়ে সংশোধন করা যাবে।
বিষয়টি নিয়ে সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, না ওটার তো কোন
ঠিকানা ছিল না। পরে আমরা ঠিক করে দিয়েছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451