মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

নড়াইলে এসএসসি পরীক্ষার হলে শিক্ষককে জরিমানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫০১ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইল ঃ
নড়াইলের বাঐসোনা কেন্দ্রে গণিত বিষয়ের শিক্ষক মোল্যা এবাদত হোসেনকে ১০ হাজার
টাকা জরিমানা করা হয়েছে। এসএসসি পরীক্ষার হলে উত্তর বলে দেয়ার অভিযোগে শনিবার (১০
ফেব্রæয়ারি) বিকালে তাকে জরিমানা করা হয়।
জানা যায়, নড়াইলের নড়াগাতি থানার বাঐসোনা-কামসিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে
এসএসসি গণিত পরীক্ষার সময় বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবাদত হোসেন
বহুনির্বাচনি প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষার্থীদের সহযোগিতা করেন। পরীক্ষা কেন্দ্রের
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম জানান, শিক্ষক ইবাদত হোসেনের দায়িত্ব না থাকা
সত্তে¡ও পরীক্ষা কক্ষে প্রবেশ করে গণিতের বহুনির্বাচনি (এমসিকিউ) উত্তর বলে দেয়ার চেষ্টা
করেন। এ ঘটনায় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা ভ্রাম্যমাণ
আদালতে ওই শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে সাতদিনের কারাদন্ড
দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া ইউএনও নাজমুল হুদা বলেন, পাবলিক পরীক্ষাসমূহ
অপরাধ আইন ১৯৮০-এর ১২ ধারা মোতাবেক অপরাধীকে জরিমানা করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451