বেনাপোল প্রতিনিধিঃ-
বিজিবির দক্ষিন পশ্চিম রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল
খালিদ আল মামুন রোববার রাতে প্রেস ক্লাব বেনাপোলের
সাংবাদিকদের সাথে মতবিনিমিয় করেন।
এসময় উপস্থিত ছিলেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার
তৌহিদুজ্জামান ,যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে,কর্ণেল আরিফুল
হক, আর আই বির অধিনায়ক লে, কর্ণেল খবির উদ্দিনসহ বিজিবির
একটি প্রতিনিধি দল।
বিজিবির প্রতিনিধি দলটি প্রেসক্লাব বেনাপোলে আসলে তাদেরকে
স্বাগত জানান প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহাসিন
মিলন, সাধারন সম্পাদক বকুল মাহবুব, সমকালের সাজেদুর রহমান,
যুগান্তরের কামাল হোসেন, সেলিম রেজা, মিলন খান, এম আর রহমান
রাসু, কাজী শাহজাহান সবুজ, মানব কন্ঠের ফারুক হাসান,ফারুক
আহমেদ, শিশির কুমার,দেবুল কুমার সহ প্রেসক্লাব বেনাপোলের
সদস্যরা।
ব্রিগেডিয়ার জেনারেল মামুন বলেন, ব¯তুনিষ্ঠ সংবাদ পরিবেশেন করে
দেশ ও জাতীর কল্যানে সাংবাদিকরা সহায়ক ভুমিকা পালন করতে পারে।
সীমাšত আগের চেয়ে এখন অনেক বেশি সুরক্ষিত। সীমাšত হত্যা,
চোরাচালানি, ও মানব পাচার এখন প্রায় শুন্যের কোঠায় নেমে এসছে।
তিনি এ সময় সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। এ আগে
তিনি নোমান্স ল্যান্ডে বিজিবি ও বিএসএফ’র যৌথ কুচকাওয়াজ
পরিদর্শণ করেন।