বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

বাগাতিপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল রহীমা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৮৮ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ আলী, নাটোর প্রতিনিধি:-
নাটোরের বাগাতিপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা
পেল রহীমা খাতুন (১৬) নামের এক কিশোরী। সোমবার সকালে উপজেলা
নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তা হাবিবা খাতুন বিয়ে বাড়িতে গিয়ে এ বিয়ে বন্ধ করেন।
জানা গেছে, রহীমা খাতুন উপজেলার দয়ারামপুর ইউনিয়নের মাধববাড়িয়া
গ্রামের জহুরুল ইসলামের মেয়ে। সে মাধববাড়িয়া উচ্চ বিদ্যালয়ে নবম
শ্রেণীর ছাত্রী।
মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন জানান, রহীমা খাতুনের বিয়ে
একই উপজেলার ফাঁগুয়াড়দিয়াড় ইউনিয়নের শ্বরিপপুর গ্রামের আলম আলীর
ছেলে সুমন আলীর সঙ্গে ঠিক করেন তার পরিবারের লোকজন। সোমবার বিয়ে
হওয়ার কথা ছিল। সে উপলক্ষে কনের বাড়িতে সকল আয়োজন সম্পন্ন হয়।
এমন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু গোপন সংবাদের
ভিত্তিতে বিয়ের খবরটি জানতে পারেন।এরপর মহিলা বিষয়ক কর্মকর্তা
হাবিবা খাতুন বিয়ে বাড়িতে গিয়ে কনের বাবা-মা এবং পরিবারের
সকলকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করলে তারা মেয়ের বিয়ে ১৮ বছর
না হওয়া পর্যন্ত দিবে না বলে মুচলেকা দেন। তারপর ঘটনাটি বর পক্ষকেও
জানানোর ব্যবস্থাও করেন হাবিবা খাতুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451