বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জয়পুরহাটের পাঁচবিবিতে ভ্রাম্যমান আদালতে ৭ জনের কারাদন্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৯৫ বার পড়া হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি:-
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত গ্রামাδলের সহজ সরল মানুষদের নিকট দীর্ঘ দিন যাবৎ মুরছালিন মার্কেটিং কনসেপ্ট নামের একটি ভুয়া কোম্পাণীর আকর্ষনীয় পুরস্কারের প্রলোভন দিয়ে বিভিন্ন প্রকার নিন্মমানের ইলেকট্রনিক পণ্য বিক্রয় করার অভিযোগে ৭ প্রতারক চক্রকে ভ্রাম্যমান আদালত দন্ড দিয়েছে। প্রতারক চক্রটি উপজেলার টিএন্ডটি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে এ কার্যক্রম চালিয়ে আসছিল।  প্রতারক চক্রটির নিকট থেকে ক্রয় করা পণ্য ব্যবহারকারি একাধিক ব্যাক্তি থানায় মুঠো ফোনে অভিযোগ করলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম প্রতারক চক্রটিকে টিএন্ডটির ভাড়া বাসা থেকে আটক করেন। পরে প্রতারক চক্রের মুল হোতা শাহ্ আলমকে এক মাসের, ৫ জনকে সাত দিন ও ১ জনকে পাঁচ  দিনের কারা দন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। দন্ডীত ব্যাক্তিরা হলেন শাহ্ আলম (৩২) পিতা বেল্লাল মাতবর, সবুজ খান (৩৩) পিতা আফজাল খান, ইব্রাহীম (২৮) পিতা বেল্লাল, মেহেদী হাসান (১৮) পিতা হিরু শেখ, শফিকুল ইসলাম (২০) পিতা মৃত মুন্না ফকির, রানা মোল্ল্যা (২০) পিতা মৃত ওহাব মোল্ল্যা এদের সবার বাড়ি ফরিদপুর জেলায় এবং আব্দুস সালাম (৫০) পিতা আব্দুস সামাদ বগুড়া সদরে বাড়ি বলে জানা যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451