শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে জাতির জনকের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্ততি সভা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬
  • ২৭০ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (৪ আগস্ট) নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কনফারেন্স রুমে লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মাননীয় সাংসদ এ্যাড. আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, জিএম প্রশাসন রাকিবুর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী, উপজেলার ১০ ইউপি চেয়ারম্যানগণ, সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সরকারী কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের ক্ষেত্রে সরকারী নির্দেশনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সব পরামর্শ প্রদানের পাশাপাশি স্ব স্ব দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদান করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451