সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

বন্যার্তদের ত্রান আত্বসাত করলেই শাস্তি (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬
  • ২৫৮ বার পড়া হয়েছে

মিষ্টার আলী মিলন,বগুড়া জেলা প্রতিনিধিঃ বন্যা দূর্গতদের ত্রান আত্বসাত করলে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বৃহস্পতিবার বিকেলে বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়নে বন্যা দূর্গতদের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্টদের সতর্ক করে দেন। তিনি বলেন, বন্যা দূর্গতদের দুঃচিন্তার কিছু নেই। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় আপনাদের (বন্যা দূর্গতদের) খোঁজ খবর রাখছেন। ত্রানের কোন অভাব হবে না। বন্যার পানি নেমে যাওয়ার পরও আপনাদের খাবারের ব্যবস্থা করা হবে। ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃ) সরোয়ার জাহানের সভাপতিত্বে ত্রান বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট থানার ওসি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তালেব আকন্দ, ইউপি চেয়ারম্যান শ্যামল তালুকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ধুনট উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান, সাবেক ইউপি সদস্য হযরত আলী, ভান্ডারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সালেহ্ স্বপন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451