বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে জেলা ও উপজেলা সহ বিএনপির তিন নেতা গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৫৩ বার পড়া হয়েছে

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : আগামী ৮ ফেব্রæয়ারী বেগম
খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা মূলক
কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগে পুলিশ বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক ও যুবদলের
দুই নেতাকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে নোয়াখালীর সেনবাগ থানার
ওসি মোঃ হারুনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে পুলিশ সেনবাগ উপজেলার বিভিন্ন স্থানে
ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- নোয়াখালী
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ও স্থানীয় ইয়ারপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বাহার (৪৫),
সেনবাগ উপজেলা যুবদলের সভাপতি মীর্জা মোস্তফা (৩৫)। তিনি কাদরা এলাকার বাসিন্দা
এবং যুবদলের ক্যাডার স্থানীয় শায়েস্তা নগর এলাকার বাসিন্দা শামছুল হক শামু (৩২)।
এদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের ২ নেতা গ্রেফতারের তীব্র নিন্দা
জানিয়ে অবিলম্বে তাদেরকে মুক্তির দাবী জানিয়ে জেলা বিএনপির সভাপতি গোলাম
হায়দার বিএসসি বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিএনপির নেতাদেরকে
গ্রেফতার করছে পুলিশ। সেনবাগ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বিএনপি, যুবদলের
৩ নেতাকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের বিরূদ্ধে ৬-৭ টি
করে মামলা রয়েছে। এছাড়া আগামী ৮ ফেব্রæয়ারী খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে
নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করার অভিযোগ রয়েছে তাদের বিরূদ্ধে। উপজেলায়
যেকোন নাশকতামূলক কর্মকান্ড ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451