শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

কুড়িগ্রামে রানা’র হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মাববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮
  • ১৮৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে অটো চালক জুয়েল রানা’র হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মাববন্ধন

 

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রাম জেলা শহরের পলাশবাড়ী চৌকিদার পাড়া এলাকার
ব্যাটারী চালিত অটিা চালক জুয়েল রানা’র হত্যাকারীদের গ্রেপ্তার
ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মাববন্ধন করেছে
এলাকাবাসী। বুধবার দুপুরে শহরে প্রধান প্রধান সড়কে বিক্ষোভ
মিছিল শেষে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে।
পরে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম, নুর ইসলাম, মোখছেদ
আলী, রমজান আলী, মাহফুজার রহমান প্রমুখ।
উল্লেখ্য, রাজারহাট উপজেলার দিনোবাজার এলাকার ঠাটমারী ব্রীজের
কাছে গত মঙ্গলবার (২৩/০১/১৮) রাতে জুয়েল রানাকে হত্যা করে
দুর্বৃত্তরা ব্যাটারী চালিত অটো নিয়ে পালিয়ে যায়। পরদিন
বুধবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে
রাজারহাট থানায় নিহতের পিতা রমজান আলী বাদী হয়ে একটি
হত্যা মামলা দায়ের করে। এজাহারে বলা হয় খুনিরা অজ্ঞাত। তাঁরা
যাত্রীবেশে অটোতে উঠে নির্জন এলাকায় জুয়েলে’র হাত, পা,
মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যাকারীরা জুয়েলের ব্যবহৃত
মোবাইল ফোন ও দেড় লাখ টাকা মুল্যের অটো নিয়ে পালিয়ে যায়।
ঐ এলাকায় এর আগেও কয়েকটি হত্যাকান্ড সংগঠিত হয়েছিল।
নিহত অটোচালক জুয়েল রানা (২৫) কুড়িগ্রাম সদর উপজেলার
কাশিয়াবাড়ির চৌকিদার পাড়ার রমজান আলীর পুত্র।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451