শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

নীলফামারীতে ৮৭০ জনের মাঝে ত্রাণ বিতরন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮
  • ৪৩১ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি :– নীলফামারীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ৮৭০ টি
পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে। এরমধ্যে জেলার সৈয়দপুর উপজেলায়
৫৩৫ ও ডোমারে ৩৩৫টি পরিবারের মাঝে ওই ত্রাণ বিতরন করা হয়। নীলফামারী
জেলা প্রশাসক খালেদ রহীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব
মো: মোহসীন। এ সময় উপস্থিত ছিলেন, ইউএনডিপির প্রজেক্ট
ম্যানেজমেন্ট এ্যাডভাইজার ড. অর্ধেন্দু শেখর রায়, অতিরিক্ত কান্ট্রি
ডিরেক্টর খুরশিদ আলম, উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পৌর মেয়র
আমজাদ হোসেন সরকার, এসকেএস ফাউন্ডেশনের হেড অব প্রোগ্রাম
রজব আলী ও প্রাকটিক্যাল একশন কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান।মঙ্গলবার
(৩০ জানুয়ারী) দুপুরে ডোমার ও বিকালে সৈয়দপুর উপজেলা চত্তরে
ইউএনডিপি’র অর্থায়নে প্রাকটিক্যাল এ্যাকশন ও এসকেএস ফাউন্ডেশন
এ ত্রাণ বিতরনের আয়োজন করে। এতে প্রতিজনের মাঝে ২ বান্ডিল ঢেউটিন,
২টি কম্বল, ১টি মশারী, ১টি স্কুল ব্যাগ, ১টি ট্রাঙ্ক, ১টি করাত, ২টি
ঢাকনাসহ পাতিল, ১টি বিছানার চাদর ও ২টি বালিশের কভার প্রদান করা হয় ।
এদিকে, ডোমারের সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানুর
সভাপতিত্বে প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা- মোহাইমিনুল হক, ইউএনডি’র
ন্যাশনাল কনসাল্ট্যান্ট- আসাদুজ্জামান, এসকেএস ফাউন্ডেশনের সিডিও
আমিনুর রহমান, রুহুল আমীন, খাদেমুল ইসলাম, মোস্তাক আহমেদ প্রমূখ
উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরে দুই দফা বন্যায় জেলার ডোমার ও সৈয়দপুর উপজেলায়
বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে যাচাই বাছাই করে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে
এই ত্রান বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451