বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮
  • ৪৩৯ বার পড়া হয়েছে
সৈয়দপুরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  :-  বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও এক নারীসহ ৩ জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১০টার দিকে মোরেলগঞ্জ টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সংঘঠিত সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল ড্রাইভার তন্ময় কুমার মালঙ্গী(২৪) নিহত হয়েছেন। তিনি উত্তর সুতালড়ী গ্রামের তপন মালঙ্গীর ছেলে।

ঘটনার সময় তিনি দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছন থেকে ধাক্কা দিলে গুরুতর জখম হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে খুলনায় নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত তন্ময় নিহত হবার ১ ঘন্টা পূর্বে শরণখোলা থেকে মটরসাইকেলটি কিনে এনেছিলেন ভাড়ায় চালিয়ে জীবীকা নির্বাহের জন্য।

এদিকে সোমবার বেলা ১১টায় মোরেলগঞ্জ থানা ভবনের সামনে এক মটরসাকেল দুর্ঘটনায় রহিমা বেগম(৬০), বেল্লাল শেখ(৩৫) ও এনামুল ফকির(৪৫) আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর জখমী রহিমা বেগমকে খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451