বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাহালুতে বিদেশ যাওয়ার প্রলোভনে আদম ব্যাপারীর খপ্পড়ে পড়ে যুবক নিখোঁজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮
  • ২৩৮ বার পড়া হয়েছে

মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ – কাহালু (বগুড়া):- কাহালু উপজেলার পাইকর
ইউপিতে আদম ব্যাপারীর খপ্পড়ে পড়ে বিদেশ যেতে গিয়ে রাকিবুল নামের এক
যুবক নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। সূত্রমতে জানা যায়, রাকিবুল
কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের খিয়ার-ভূগোইল গ্রামের মৃত আবেদ
আলীর পুত্র আদম ব্যাপারী কামাল হোসেনের খপ্পড়ে পড়ে একই ইউপির
পার্শ্ববর্তী পলি-ভূগোইল গ্রামের সেকেন্দার আলীর পুত্র রাকিবুল (৩০)
প্রায় দেড় মাস যাবত নিখোঁজ। গত ২৬ জানুয়ারি নিখোঁজ রাকিবুলের
মা জানান, মালয়েশিয়া গমন এবং প্রতি মাসে ভালো বেতনের চাকুরি
ধরিয়ে দেওয়ার মিঠে কথা বলে, প্রায় দেড়মাস পূর্বে ২ লক্ষ ৭০ হাজার টাকার
চুক্তিতে বাড়ী থেকে দালাল কামালের সঙ্গে রাকিবুল চলে যায়। দীর্ঘ দেড়মাস
সময় পেড়িয়ে গেলেও রাকিবুলের পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ
হয়। দালাল কামালের নিকট রাকিবুলের সন্ধান চাইলে, দালাল বিভিন্ন সময়ে
বিভিন্ন কথাবার্তা বলে ও তালবাহানা করে কথা কাটিয়ে দিত। দালাল
কামালের নিকট জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ
ব্যাপারে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের নিকট
জানতে চাওয়া হলে তিনি জানান, “আমাদের থানায় এই ঘটনায় কোন
অভিযোগ এখনো আসেনি। অভিযোগ আসলে অবশ্যই ব্যবস্থা নেওয়া
হবে।” এমতোবস্থায় আদম ব্যাপারীদের বিরুদ্ধে প্রসাশনের নজরদারী
বাড়ানো অতিব জরুরি বলে মনে করেন উক্ত এলাকার সচেতন মহল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451