বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ লাখ টাকার জাল ধংস্ব আটককৃত দশ জেলের ৬ মাসের কারাদণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ২৭৮ বার পড়া হয়েছে

নাটোর জেলা প্রতিনিধি,
বৃহস্পতিবার সকালে নাটোরের নলডাঙ্গার হালতি বিলে নিষিদ্ধ বাদাই জালে মাছ ধরার অপরাধে ১০ জেলেকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার। এবং উদ্ধারকৃত প্রায় ১০ লাখ টাকার বাদাই জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এসময় জব্দকৃত ইঞ্জিন চালিত ৪টি নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি করা হয় । যার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আটককৃতরা হলেন,উপজেলার করের গ্রাম এলাকার জহুরুল ইসলামের ছেলে জামিল হোসেন, মৃত রমজান আলীর ছেলে আতর আলী, রহমত উল্লাহর ছেলে মোমিন, নাছিম উদ্দিনের ছেলে রেজাউল ও জয় চন্দ্রের ছেলে লিটন কুমার, পূর্ব মাধনগর এলাকার নিশি চন্দ্র সাহার ছেলে প্রদীপ কুমার, আনন্দ কুমারের ছেলে বিশ্বজিৎ কুমার, নীরেন্দ্র নাথের ছেলে বীরেন্দ্র কুমার, ও সুনীল চন্দ্রের ছেলে সুব্রত এবং ঢাকঢোল ডাঙ্গাপাড়া গ্রামের বজলু মিয়ার ছেলে মামুন। এব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ও স্থানীয় সূত্রে, বৃহস্পতিবার নলডাঙ্গা উপজেলার হালতি বিলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। এসময় নিষিদ্ধ বাদাই জাল দিয়ে মাছ শিকার করার সময় ১০ জেলেকে আটক করা হয় এবং প্রায় ১০ লাখ টাকা মূল্যের তিনটি বাদাই জাল ও চারটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। পরে সকালে আটককৃত ১০ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন ও উদ্ধারকৃত বাদাই জাল পুড়িয়ে দেওযা হয় এবং জব্দকৃত ৪টি নৌকা উন্মুক্ত নিলামে ৪৫ হাজার টাকায় বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদানের নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451