মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুরে জেলা পরিষদ
অডিটরিয়ামে জেএসসি/জেডিসি-২০১৭ শিক্ষাবর্ষের জিপিএ-৫ প্রাপ্ত
শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও
মহেশপুর শিক্ষা ট্রাস্ট এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কামরুল
ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ মো: সদস্য নবী নেওয়াজ। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান, বি এন্ড টি
কেবলর্স লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর মোকলেছুর রহমান, উপজেলা মধ্যমিক
শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, নাটিমা ইউনিয়ন আ: লীগের সভাপতি
আব্দুল লতিফ মাষ্টার, পান্তাপাাড় ইউনিয়ন আ:লীগের সভাপতি আব্দুল হক
মাষ্টার, এসবিকে ইউনিয়ন আ: আলীগের সভাপতি নজরুল ইসলাম বগা,
আজমপুর ইউনিয়ন আ: লীগের সাধারন সম্পাদক আকিদুল ইসলাম,নেপা
ইউনিয়ন আ: লীগের সাধারন সম্পাদক ইয়াসিন ্ধসঢ়;আলী, উপজেলা
কৃষকলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারন সম্পাদক মনিরুল
ইসলাম,উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজী আতিয়ার
রহমান, যগ্ম আহবায়ক জিয়াউর রহমান নয়ন, পৌর যুবলীগের আহবায়ক
সেলিম রেজা, যুগ্ম আহবায়ক মোল্লা আলমগীর কবির, উপজেলা
তাঁতীলীগের সভাপতি মিজানুর রহমান মাষ্টার, সাধারন সম্পাদক আসাদ,
প্রেসকøাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন । এছাড়াও বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি/জেডিসি-
২০১৭ শিক্ষাবর্ষে জিপিএ-৫ প্রাপ্ত ১৭০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেচ
প্রদান করা হয়। এছাড়াও জিপিএ-৫ প্রাপ্ত সেরা ৪ জন শিক্ষা প্রতিষ্ঠান
প্রাধানকে সন্মানা ক্রেচ প্রাদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন
জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র/ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যত কেউ হবে ডাক্তার,
কেউ হবে ইঞ্জিনিয়ার, কেউ হবে রাজনীতিবীদ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
মেহেরুন নেছা।