মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধিঃ
রবিবার সকালে নাটোরের লালপুরে আকস্মিক টর্নেডোতে ক্ষতিগ্রস্ত ২শ
পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ ব্যয় বাবদ ৩ হাজার টাকা করে মঞ্জুরীর
চেক বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে
ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম
আজাদ। বিশেষ অতিথি ছিলেন লালপুর থানা আওয়ামীলীগের সভাপতি আফতাব
হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।