এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের চিতলমারীতে বছরের পর বছর ধরে বেদখলে থাকা পানি উন্নয়বোর্ড’র জলাশয় (ভুমি) প্রশাসনের হস্তক্ষেপে দখল মুক্ত হয়েছে।এবং সে জমি নিজনিজ মালিকানা ভুমির সামনের ( সিঁকস্থ্যের) ব্যক্তিদের ভোগ দখল করার সুযোগ প্রদান করা হয়েছে। স্থানীয় ভুমি মালিকদের দাবির প্রেক্ষিতে বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন’র নির্দ্দেশ ক্রমে স্থানীয় প্রশাসন সদর চিতলমারী ইউনিয়নের কুরমনি ও শুরসাইল এলাকার দখলকৃত পানি উন্নয়বোর্ড’র জলাশয় (জমি) উদ্ধার করেন। এবং তা নিজনিজ মালিকানা ভুমির সামনে (বা সিঁকস্থ্যে) থাকা সাধারন মানুষকে ভোগ দখল করার সুযোগ প্রদান করে দেন । গত মঙ্গলবার(১৬জানুয়ারী) উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদ, থানা অফিসার ইনচার্জ অনুকুল সরকার, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন ও ইউপি সদস্য ইব্রাহীম মুন্সী ঘটনা স্থল পরিদর্শন করে একাজের বাস্তবায়ন করেন
এলাকাবাসি সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় এক যুগেরও অধিক সময় ধরে স্থানীয় প্রভাশালীদের দখলে থাকা পানি উন্নয়ন বোর্ডের এসকল জলাশয়/ ভুমি উদ্ধারের জন্য কুরমনি ও শুরসাইল গ্রামের সাধারণ মানুষ স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন’র কাছে আবেদন করেন। সে আবেদনের প্রেক্ষিতে সাংসদ স্থানীয় প্রশাসনকে বেদখলকৃত এই জলাশয় /ভুমি গুলো উদ্ধারের জন্য নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে স্থানীয় প্রশাসন এসকল জলাশয়ের সম্মুখে অবস্থিত ভুমি মালিকগণকে দখল বুঝে দেন।
দীর্ঘদিন পরে হলেও এসকল ভুমি দখল পেয়ে স্থানীয় মনছুর আলী শেখ (৭০), ননীগোপাল বিশ্বাস (৯০), বকুল শেখ (৫০), গাউস গাজী (৪৫), প্রতুল বড়াল (৭০), ফায়জুল তালুকদার (৬৫), নজু গাজী (৫০), এবাদত আলী ফরাজী (৮০), অচ্যুৎ কুমার বসু (৫৫), রুহুল আমীন (৫৫), কাশেম আলী শেখ (৭৫), বিনোদ বিহারী বিশ্বাস (৭০), গৌর দাস মন্ডল (৬), গোপাল চন্দ্র বাইন (৬০), অমূল্য মন্ডল (৮০), বিশ্বদেব পাল (৭০)সহ অনেকের মনে আনন্দেও জোয়ার বইছে।
তারা এমপি শেখ হেলাল উদ্দীন’র এধরনের মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাছাড়া উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সদর ইউপি চেয়ারম্যান, সদর ওয়ার্ড মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদ বলেন, “এতদিন উক্ত জমিগুলো প্রভাব শালীদেও দখলে ছিল। এখন থেকে সরকার পরবর্তী কোন ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত উদ্ধারকৃত সম্পত্তি এরাই ভোগদখল করবেন।