রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাহে এবার জারোত কোকড়া নাগি গেছি, তোমার কম্বল পায়া খুব উপকার হইল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮
  • ২৪৫ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ 
কুড়িগ্রামে শীতে কাতর মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ঢাকা
ক্লাব। কুড়িগ্রাম সদর ও উলিপুরের প্রত্যন্ত এলাকায় ক্লাবের উদ্যোগে
বয়স্ক নারী ও পুরুষের মাঝে ২ হাজার ৪৬০টি কম্বল বিতরণ করা হয়।
শনিবার সকালে সদরের বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিমপাড়া
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা
ক্লাবের সেক্রেটারী কমান্ডার জাহিরুল আলিম, পিএসসি (অব:), সদর
ইউএনও আমিন আল পারভেজ, জেলা ত্রান ও পূণর্বাসন ভারপ্রাপ্ত
কর্মকর্তা ও সিনিয়র সহকারি ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, ইউপি
চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।
ঐতিহ্যবাহী ঢাকা ক্লাবের উদ্যোগে জেলার ধরলা, তিস্তা ও ব্রহ্মপূত্র
অববাহিকায় অবস্থিত চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় এসব কম্বল বিতরণ করা
হয়। এসময় সদরে ১ হাজার ৯৬০টি এবং উলিপুরে ৫শ পিস কম্বল
শীতার্তদের হাতে তুলে দেয়া হয়।
সদর উপজেলার হাসনা বানু (৪৮) ও নয়নতারা (৫৫) জানান, বাহে এবার
জারোত কোকড়া নাগি গেছি। তোমার কম্বল পায়া খুব উপকার হইল।
উলিপুরের সত্তর্ধ জামাল শেখ জানান, এদোন ঠান্ডা দেকং নাই বাহে।
হাত-পাও নুলা হয়া যায়। এবার কম্বল দিয়া ঠান্ডা দমবার পামো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451