সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ৩ হাজার কম্বল বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮
  • ১৯৯ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বড়াইগ্রাম
উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ব্যাক্তিগত উদ্যোগে ও
অর্থায়নে তিন হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গত
বুধবার। তারমধ্যে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ মিলনায়তনে বনপাড়া
পৌরবাসীর মধ্যে দুই হাজার এবং জোয়াড়ী ইউনিয়ন পরিষদে এক হাজার কম্বল
বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে জেলা পরিষদ
চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিকের সভাপতিত্বে শীতবস্ত্র
বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর
রহমান পাটোয়ারী, জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী
এহিয়া, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, বনপাড়া পৌরসভার সাবেক
প্যানেল মেয়র মোহিত কুমার সরকার, পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আবুল
কালাম আযাদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চাললা করেন জয় বাংলা সামাজিক
আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন । এ অনুষ্ঠান শুরুর
আগে অতিথিরা উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ
করেন। তৎপূর্বে অতিথিবৃন্দ জোয়াড়ী ইউনিয়ন পরিষদে শীতার্তদের মাঝে এক
হাজার কম্বল বিতরণ করেন। পৌর কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের সদস্য ও সধী মহলের
তালিকা অনুসারে দুঃস্থদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া উপজেলা
চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী নিজ উদ্যোগে জননন্দিত শিক্ষা
প্রতিষ্ঠান ও হাসপাতাল পতিষ্ঠা করে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451