মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রামে সর্বনিম্ন  তাপমাত্রা ৭.৩ ডিগ্রী সেলসিয়াস গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালে শিশুসহ ২ জনের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮
  • ২৫৪ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে গত ৯ দিনের অব্যাহত শৈত্য প্রবাহে জনজীবনে
স্থবিরতা বিরাজ করছে। কুড়িগ্রামের কৃষি আবহাওয়া অফিসের
পর্যবেক্ষক জাকির হোসেন জানান, বুধবার জেলার সর্বনি¤œ
তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রী সেলসিয়াস।
কুড়িগ্রামের হাসপাতাল গুলোতে বাড়ছে শীত জনিত রোগে
আক্রান্ত রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাস কষ্টে
আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
কুড়িগ্রাম সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় শীত জনিত রোগে
আক্রান্ত হয়ে এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে।
দিনের কিছু সময় সুর্যের দেখা মিললেও বাকী সময় কুয়াশায়
আচ্ছন্ন থাকছে এ জনপদ। দিনের বেলায়ও হেডলাইট চালিয়ে চলছে
গাড়ী। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে
দিচ্ছে আরো। ফলে শ্রমজীবি মানুষেরা কাজে বের হতে পারছে না।
এ অবস্থায় বিলম্বিত হচ্ছে চাষাবাদ। গরম কাপড়ের অভাবে দুর্ভোগ
বেড়েছে স্বল্প আয়ের মানুষজনের। রেহাই পাচ্ছে না গবাদি পশুরাও।
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে সারোডোব
গ্রামের মজিবর রহমান জানান, এই ঠান্ডায় জমিতে কাজ করতে
পারছি না। গরম কাপড় না থাকায় ছেলে-মেয়ে নিয়ে কষ্টে দিন পার
করছি।
এপর্যন্ত জেলা প্রশাসন থেকে সরকারীভাবে বরাদ্দকৃত ৫৭ হাজার
কম্বল বিতরন করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451