শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

নাটোরের বড়ালঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা ছেড়া, নেই কোন সাইনবোর্ড!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮
  • ২৮০ বার পড়া হয়েছে

নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের বাগাতিপাড়া বড়ালঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের জাতীয় পতাকা
ছেড়া রং হয়েগেছে ফিকে। নেই কোন সাইনবোর্ড। অকপটে স্বীকার
করলেন প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক।
জানাগেছে, জাতীয় পতাকার রং নষ্ট, ছিড়া ও তার আয়ুষ্কাল শেষ হওয়ার
আগেই তা পরিবর্তন করার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। অতচও বড়ালঘাট
বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর রহমান অবহেলা করছেন
দীর্ঘদিন যাবৎ। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকের বেতনভাতা
নিয়মিত চালু থাকলেও প্রতিষ্ঠানের বিষয়ে যেন তারা উদাসীন। সরেজমিনে
গিয়ে দেখা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শিক্ষক-কর্মচারী উপস্থিত
থাকলেও প্রধান শিক্ষক প্রতিষ্ঠানে নেই। ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটির যাত্রা
শুরু হলেও অদ্যবদী পর্যন্ত নেই সেখানে কোন দিক নির্দেশনা, সময়সূচী
বা পরিচিতি সাইন বোর্ড । কি কিসের প্রতিষ্ঠান তা বুঝবার উপায়
নেই। জানা গেছে, উপজেলা প্রশাসন বারবার প্রতিষ্ঠান প্রধানকে তাগিদ
দিলেও তিনি গুরুত্ব দেন না। বড়ালঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি
রফিকুল ইসলাম অভিযোগ স্বীকার করে দাবী করেন, ‘পতাকার রং নষ্ট ও
ছিড়েগেছে সত্য। তবে গত মিটিং এ প্রধান শিক্ষক কে নতুন পতাকা ও
সাইনবোর্ড লাগাতে বলা হয়েছে।’ অভিযোগ মেনে নিয়ে প্রধান শিক্ষক
মুনসুর রহমান দাবী করেন, ‘পতাকা নতুন বানাতে দেয়া হয়েছে। আর
সাইনবোর্ডও হবে। একটা বাজেট হয়েতো ওই অপেক্ষাতে আছি।
জানুয়ারীর মধ্যেই হবে।’  উপজেলা শিক্ষা অফিসার আহাদ আলী বলেন,‘
তাকে সাইনবোর্ড লাগানোর বিষয়টি বেশ কয়েকবার বলা হয়েছে।’
এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ জানান,
‘প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ডিসেম্বরে নতুন জাতীয় পতাকা
টাঙ্গানো নির্দেশনা আছে। পতাকার আয়ুষ্কাল শেষ হওয়ার আগেই পতাকা
পরিবর্তন করতে হবে এমন নির্দেশনা রয়েছে। ওই প্রতিষ্ঠান ছেড়া বা রং নষ্ট
হয়ে যাওয়া পতাকা টাঙ্গিয়ে বড় ধরণের অপরাধ করেছে। এ অপরাধে তার
বিভাগীয় শাস্তি হতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান
তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451