শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়িতে জমিজমা বিরোধকে কেন্দ্র করে গৃহবধুকে মারপিট, আটক-৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮
  • ২২৭ বার পড়া হয়েছে

মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে
গৃহবধুকে মারপিট করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার
করেছে থানা পুলিশ।
থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার
স্বজনপুকুর বুন্দিপাড়া গ্রামের শাখাওয়াত হোসেনের সাথে
প্রতিবেশী আব্দুল মালেকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ
চলে আসছিল। এ ব্যাপারে আদালতে মামলা বিচারধীন রয়েছে।
গত ৭ জানুয়ারি আব্দুল মালেক দলবলসহ শাখাওয়াতের বাড়িতে
গিয়ে টিউবওয়েলের পানি বের হওয়ার নালা বন্ধ করে দেয়।
এ সময় শাখাওয়াতের স্ত্রী রহিমা বিবি (৩৬) প্রতিবাদ তারা করলে
ক্ষিপ্ত হয়ে শাখাওয়াতের বাড়ির পায়খানাসহ টিনের চালা ভাংচুর করে
এবং রহিমা বিবিকে বিবস্ত্র করে মারপিট করে।
পরে এলাকাবাসী আহত রহিমা বিবিকে উদ্ধার করে ফুলবাড়ি স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এ ব্যাপারে রহিমা বিবি বাদি হয়ে
থানায় অভিযোগ দায়ের করেন।
ফুলবাড়ি থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান জানান, অভিযোগের
প্রেক্ষিতে পুলিশ ওই দিনই ঘটনাস্থল পরিদর্শনে যায়। এ সময়
পুলিশের সামনেই তারা আবারও উত্তেজিত হলে পুলিশ মৃত আশরাফ
আলীর ছেলে আব্দুল মালেক (৪৮),মালেকের ছেলে আবু সাঈদ (২৭) ও
রবিন (১৬) কে আটক করে। আকটকৃতদের মধ্যে মালেক ও সাঈদকে
১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ৮ জানুয়ারি আদালতে পাঠানো
হয়েছে। অপরদিকে রবিনকে শিশু অপরাধ আইনে কোর্ট হেফাজতে
রাখা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451