শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ২ ডিগ্রি সেলসিয়াস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮
  • ২০৫ বার পড়া হয়েছে

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধিঃ তীব্র শৈত্যপ্রবাহে দেশের সর্ব
উত্তরের জেলা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে
এসেছে। এদিকে আজ সোমবার নীলফামারী জেলার ডিমলা উপজেলায় সর্বনিম্ন
তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়। আরও দু-এক দিন এই
শৈত্যপ্রবাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।হিমালয়ের খুব কাছাকাছি
হওয়ায় পঞ্চগড় জেলায় শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি। তীব্র শীতের কারণে
বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মো. জাকির হোসেন
বলেন, সোমবার সকাল ৬ টায় পঞ্চগড় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা
হয়েছে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে
ধারণা করা হচ্ছে। এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় কাজে যেতে পারছে না খেটে
খাওয়া মানুষ। অনেকেই খড় জ্বালিয়ে করছেন শীত নিবারণের চেষ্টা। চরম
দুর্ভোগে পরেছে নিম্ন আয়ের ছিন্নমূল মানুষ। সেইসঙ্গে শীতে কাবু হয়ে পড়েছে
গৃহপালিত পশু-পাখিও। তীব্র শীতে শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেড়েছে। ঘন
কুয়াশার কারণে দিনের বেলায়ও মহাসড়কে গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল
করতে দেখা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451