সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ভায়রা ভাই এর হাতে তুচ্ছ ঘটনায় খুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ৩৫০ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম আরিফ ভালুকা,প্রতিনিধিঃ  ভালুকা হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এর সিড়িরচালা গ্রামে ভাইরা ভাইয়ের হাতে মারধর ঘটনায় আহত ব্যক্তি ১৪ দিন পর চিকিৎসাধিন অবস্থায় মারা গেলে তরিগড়ি করে দাফনের ব্যবস্থা করার সময় খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাড়াগাঁও সিরিরিচালা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আয়াত আলীর ছেলে আবুল হোসেনকে (৪০) ২২ ডিসেম্বর তারই ভাইরাভাই পাশের আউলাতলী গ্রামের কাছুম আলীর ছেলে মো: ফিরোজ মিয়া উপজেলার পাড়াগাঁও গাঙ্গাটিয়া বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে ফিরোজ তার ছোট ভাইরা ভাই আবুল হোসেনকে ব্যাপক মারধর করে তিনটি দাঁত ফেলে দেয় এবং বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ১৩ দিন বাড়িতে রেখেইে আবুল হোসেনকে চিকিৎসা দেয়ার পর শুক্রবার সকালে তিনি মারা যান। এলাকার লোকজন জানান, ঘটনাটি যাতে জানাজানি না হয়, সেজন্য স্থানীয় মেম্বার ইসলাইল হোসেনের মধ্যস্থতায় ঘটনারদিন সন্ধ্যায় তরিগড়ি তরে দাফনের ব্যবস্থা করা হলে পুলিশ খবর পেয়ে নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের মেয়ে খাদিজা আক্তার বাদি হয়ে অভিযুক্ত মো: ফিরোজ মিয়া, তাছলিমা বেগম ও বাদল মিয়াকে আসামী করে ভালুকা মডেল থানায় হত্যা মামলা (১৪/৩৫, দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার মডেল থানার এসআই আমিনুল ইসলাম বলেন জানান, নিহতের শরীরে আঘাতের অনেক চিহৃ রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর স্পষ্ট জানা যাবে খুনের আসল রহস্য। ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মামুন অর রশিদ কে জানান,যথেষ্ট স্বাক্ষী প্রমাণ থাকায় অভিযোগটি হত্যা মামলা হিসেবে নেয়া হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং আসামী গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451