বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বাধীনতার ৪৫ বছর পর যশোরের শার্শায় ১১৭ টি অসহায় পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ৩৪২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:
স্বাধীনতার ৪৫ বছর পর আজ মংগলবার সকালে যশোরের শার্শা উপজেলার গোগা আমলাই
গ্রামে ১১৭ টি অসহায় পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বিদ্যুত লাইনের উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
এক কিলোমিটার এলাকায় বিদ্যুত লাইনে খরচ হয়েছে ১০ লাখ পচিশ হাজার টাকা।নতুন
বিদ্যুত লাইন পেয়ে খুবই খুশী হযেছে গ্রামবাসীরা। দীর্ঘ ৪৫ বছর ধরে এই গ্রামের
শতশত শিক্ষার্থী মান্দারতার আমলের কুপি ( হেরিকেন) জ¦ালিয়ে পড়াশুনা করে আসছিল।
অনুষ্ঠানে শেখ আফিল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদা মোতাবেক ২০১৮ সালের
মধ্যে বাংলাদেশের প্রত্যেক বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছাবে। ৯০ ভাগ বাড়িতে
ইতিমধ্যে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। আওয়ামী লীগের নেতাকমীরা নির্বাচনের
আগে মানুষের মাঝে যে ওয়াদা করেছিল তা প্রধান মন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে পূরণ
করেছেন।’
গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সভাপতিত্ব
করেন।
এতে আরো বক্তৃতা করেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যশোর
জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, পল্লী বিদ্যুৎ সমিতি শার্শার ডিজিএম
মনোয়ারুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি
চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, কায়বা ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফিরোজ
আহম্মেদ টিংকু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ
আয়নাল হক, গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহার আলী, রহমত
আলী প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451