সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে বড়দিন উদযাপিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ২০১ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধিঃ-
নাটোরের বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ও র্ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য
দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ বড় দিন উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার উপজেলার জামনগরের রাঙ্গামাটি, খাটখইর, ডুমরাই এবং
পাঁচুড়িয়া গীর্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।
সেখানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। এতে খ্রীষ্টান পল্লীর সকল
বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করে। এছাড়াও এসব পল্লীর বাড়িতে বাড়িতে তৈরি
করা হয়েছে পিঠা-পুলি, পায়েশসহ নানা ধরনের খাবার। বড় দিন উদযাপন উপলক্ষে
পাঁচুড়িয়া ধেরনিক গীর্জায় শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা
হয়। অনুষ্ঠানে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড.
আবুল কালাম প্রধান অতিথি থেকে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা
বিনিময় করেন। ধর্মযাজক জন বিশরার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন
উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান। সভা শেষে খ্রিষ্টান
ধর্মাবলম্বীদের মাঝে কম্বল বিতরন করা হয়। এছাড়া সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে
বড় দিন উদযাপনের লক্ষ্যে উপজেলার ৫টি গীর্জা চত্ত্বরে পুলিশ মোতায়েন করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451