মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের‘আহবায়ক’ কমিটি গঠন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ২৫১ বার পড়া হয়েছে

 

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি;
গঠনতন্ত্র বিরোধী ও অব্যাহত একাধিক অনিয়ম দূর্নীতির মধ্যেও আফজাল হোসেন ফলবাড়ী থানা
প্রেস ক্লাবের সকল প্রবীন ও নবীন সাংবাদিকদের না জানিয়ে গত ৯ ডিসেম্বর রাতারাতী একটি অবৈধ
কমিটি করলে প্রেস ক্লাবের সদস্যবৃন্দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
পরবর্তীতে গত ২৩ ডিসেম্বর সকাল ১১টায় ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি
আতাউর রহমান হিটলারের সভাপতিত্বে প্রেস ক্লাবের ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয়।
সেই সাথে আফজাল হোসেন গঠনতন্ত্র পরিপন্থি কাজে লিপ্ত থাকায় ও ভুয়া কমিটির মাধ্যমে একাধিক
সরকারী বরাদ্দসহ অনুদান আত্মসাৎ এবং চলতি বছরে সরকারী বরাদ্দ আত্মসাতের চেষ্টা ও প্রেস ক্লাবের
সম্মানিত সদস্যদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট জিডির প্রেক্ষিতে প্রেস ক্লাবের সকল সদস্যের
সম্মতিক্রমে তার সদস্য পদ অস্থায়ী ভাবে স্থগিত (সাময়ীক বহিস্কারের) সিদ্ধান্ত গৃহিত হয় এবং ৫ সদস্য
বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।

আহবায়ক কমিটির সদস্যরা হলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান চৌধুরী
(আহবায়ক), প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল হাফিজ যুগ্ন-(আহবায়ক), বর্তমান নির্বাহী
কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল (সদস্য সচীব), সদস্য যথাক্রমে প্রেস ক্লাবের সাবেক ভার
প্রাপ্ত সভাপতি খাজানুর হায়দার লিমন ও সাবেক যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল। এই আহবায়ক
কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সুষ্ট নির্বাচনের মাধ্যমে ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের একটি কার্য
নির্বাহী কমিটি উপহার দিবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451