সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে গাছি খুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ২২৬ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
নাটোর জেলার লালপুর উপজেলার মোহরকয়া পেয়াদাপাড়া গ্রামে আরজ আলী
(৫০) নামের এক গাছি খুন হয়েছে। শনিবার সকালে সে বাড়ির পাশের খেজুর
গাছ থেকে রস নামিয়ে ফিরছিল এমন সময় পুর্ব শত্রুতার জের ধরে একই
গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে আশরাফুল (২৮) তার বুকের বাম পাশে ছুরি
দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আরজ আলী মৃত আব্দুস
সোবহানের ছেলে।
স্থানীয়রা জানান, কয়েক মাস আগে আশরাফুলের প্রথম স্ত্রী তাকে তালাক দিয়ে
চলে যায়। এর পর থেকে পুনরায় সে অন্যত্র বিয়ের চেষ্টা করে কিন্তু খোজ খবর নিয়ে
তার সাথে আর কেউ মেয়ে বিয়ে দিতে রাজি হয়না। বার বার বিয়ে ভেঙ্গে যাবার
ঘটনায় সে আরজ আলীকে দায়ী করে। এ নিয়ে কয়েক দিন আগে মোহরকয়া
হাটে আশরাফুল ও নিহত আরজ আলীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। শনিবার
সকালে আরজ আলী খেজুর গাছ থেকে রস নামিয়ে আসার পথে এ ঘটনার জের
ধরে আশরাফুল তার বুকে ছুরি মেরে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মুত্যু
হয়।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রিপোর্ট
লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451