সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজারহাটের উমরমজিদ ইউনিয়নে ভিক্ষুকদের মাঝে স্বাস্থ্য সেবা ও শীত বস্ত্র বিতরন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ১৯২ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের দেড়
শতাধিক ভিক্ষুকদের মাঝে স্বাস্থ্য সেবা প্রদান ও কম্বল বিতরন করা
হয়েছে।
শনিবার দুপুরে ইউনিয়নের ফরকেরহাট বাজার সংলগ্ন এনএস
কিন্ডার গার্ডেন স্কুল মাঠে স্বাস্থ্য সেবা ও কম্বল বিতরন করেন
স্থানীয় জয়ের দিশারী নামে একটি স্বেচ্ছা সেবী সংগঠন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উমরমজিদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
মোহাম্মদ আলী সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা
সুকান্ত সরকার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজেন্দ্র
নাথ দাস, নিপেন্দ্র নাথ বর্মন, নুরুন্নবী, আনোয়ারুল কবির
ফুলবাবু, মোঃ খলিলুর রহমান বিএসসি ও পুলিন চন্দ্র বর্মন
প্রমুখ।
জয়ের দিশারী সংগঠনের দেব দুলাল ও শম্ভু শর্মা জানান, বিশেষ করে
ভিক্ষুক ও ভুমিহীনদের কাজ করে জয়ের দিশারী সংগঠনটি।
বিনামূল্যে স্বাস্থ্য সেবা ঔষধ বিতরনে সার্বিকভাবে
সহযোগীতা করেন কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক
চিকিৎসক ডাঃ মোঃ শাহিনুর রহমান সরদার।
উমরমজিদ ইউনিয়নের দেড় শতাধিক ভিক্ষুককে বিনামূল্যে স্বাস্থ্য
সেবার পাশাপাশি ঔষুধ, একটি করে কম্বল ও খাবার বিতরন করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451