সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীর নন্দিরকুটি সীমান্তে ৫ কেজি গাঁজা সহ যুবক আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ১৯৪ বার পড়া হয়েছে
হাতীবান্ধা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক আটক

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী নন্দিরকুটি সীমান্ত
থেকে শহিদুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক
করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার
করা হয়।আটক গাঁজা ব্যবসায়ী শিমুলবাড়ী গ্রামের মৃত গমির
উদ্দিনের ছেলে। এ সময় বিজিবিকে দেখে গাঁজা পাচারের সঙ্গে
জড়িত অপর দুই ব্যবসায়ী পালিয়ে যায়। বিজিবি সূত্র জানায়,
মঙ্গলবার রাতে শিমুলবাড়ী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার
৯৩৭/৭এস এর ৫ গজ বাংলাদেশ অভ্যন্তরে নন্দিরকুটি গ্রামে ভারতীয়
গাঁজা নিয়ে মাদক ব্যবসায়ীরা প্রবেশ করে। সে সময়
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের শিমুলবাড়ী বিজিবি
কোম্পানির হাবিলদার শাহজাহান সঙ্গীয় বিজিবি সদস্য নিয়ে
মাদক প্রতিরোধ অভিযান চালায়। এতে ৫ কেজি গাঁজাসহ মাদক
ব্যবসায়ী শহিদুল ইসলামকে আটক করা হয়। পালিয়ে যায় অপর দুই
মাদক ব্যবসায়ী।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের শিমুলবাড়ী
বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার নুর ই আলম ঘটনার
সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ী শহিদুল
ইসলামসহ পলাতক মাদক ব্যবসায়ী আজিজুল হক ও শফিকুল
ইসলামের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলা দায়ের করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451