মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ২৯৩ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া এলাকা থেকে ১৫ হাজার পিচ
ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।
১৯.১২.২০১৭ ইং মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-
বেজপাড়া গ্রামের সুনীল দাসের ছেলে স্বপন দাস (২৯) ও সুমন দাস (২৭),
ছালাভরা এলাকার অনিল দাসের ছেলে কানু দাস (৪৭)।
ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান,
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কালীগঞ্জের বেজপাড়ায় অভিযান চালায়
র‌্যাব। এসময় বাইসাইকেলের টিউবের মধ্যে অভিনব কায়দায় পাচারের সময় ১৫
হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়। আটক করা হয় ৩ মাদক ব্যবসায়ীকে।
আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে
জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451