মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীয়ায় লাখ টাকার সরকারী গাছ কাটলো স্থানীয় প্রভাবশালী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ৩৪২ বার পড়া হয়েছে

 

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ মঙ্গলবার উপজেলার
বাকতা ইউনিয়নের কালদহ সড়কের পাশে কমপক্ষে লাখ টাকা মূল্যের
সরকারী ৪ টি কাঠাল ও একটি মেহগণি গাছ কেটেছে স্থানীয়
এক প্রভাবশালী।
বাকতা বাজার থেকে প্রায় দুইশ মিটার দূরে কালাদহ বাইপাস
সড়কের পাশে গাছ গুলো প্রকাশ্যে কাটা হয়েছে। যেন দেখার কেউ
নেই!
এলাকাবাসী বলেন, স্থানীয় প্রভাবশালী পল্লী চিকিৎসক আঃ রশিদ
সকাল থেকে সড়কের গাছ গুলো কেটে নিচ্ছে। প্রতিটি গাছের
মূল্য হবে ১৮ থেকে ২২ হাজার টাকা ।
মঙ্গলবার দুপুরে সরেজমিন গিয়ে দেখাযায়, তিনজন গাছ কাটা
শ্রমিক (কড়াতি) গাছ গুলো কাঁটছে। স্থানীয় পল্লী চিকিৎসক
আঃ রশিদ গাছ গুলো কাটার জন্য তাদেরকে নিয়ে এসেছে। সরকারী
গাছ কিনা জানতে চাইলে তারা বলেন, সরকারী কিনা বলতে পারবো
না, তবে গাছ গুলো সড়কের মধ্যেই। স্থানীয় ইউপি চেয়ারম্যান
ফজলুল হক মাখন সরকারী গাছ কাটার কথা স্বীকার করে বলেন,
ইউএনও স্যারের নির্দেশে সড়কের কাটা গাছ গুলো ইউপি
কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার বলেন, সড়কের গাছ কাটা
হচ্ছে খবর পাওয়ার পর স্থানীয় চেয়ারম্যানকে গাছ গুলো জব্দ করতে
বলেছি, সরকারী গাছ হলে যেই কাটুক তার বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451