মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি.
নওগাঁর আত্রাইয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তালিকাভূক্ত ২ সদস্যকে
গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার কাশিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে
গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের গ্রামের আমজাদ হোসেনের ছেলে
পারভেজ গাদ্দাফি (২০), অপর জন মৃত রফিকুল ইসলামের ছেলে রবিউল আলম (৩৬)
আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান, আত্রাই উপজেলার
কাশিয়াবাড়ী বাজার এলাকার জেএমবি সদস্যরা গোপন মিটিং করছে। এমন সংবাদের
ভিত্তিতে আত্রাই থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ২ জন জেএমবি
সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা
হয়।
এ বিষয়ে আত্রাই থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।