মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে হেলমেট না পরার অপরাধে ১২ মোটর সাইকেল চালককে জরিমানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ২৯৬ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে হেলমেট না পরার অপরাধে ১২ মোটর সাইকেল চালককে জরিমানা
করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১১.১২.২০১৭ ইং সোমবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দন্ডাদেশ প্রদাণ করেন।
আদালত সুত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় হতাহত থেকে রক্ষা পাওয়া ও মোটর
সাইকেল চালকদের সচেতনতা বৃদ্ধির জন্য দুপুরে শহরে অভিযান চালায় ভ্রাম্যমাণ
আদালত। দুপুরে শহরের মডার্ন আদালত বসিয়ে মোটর সাইকেল চালানো অবস্থায়
হেলমেট ব্যবহার না করার অপরাধে বেশ কয়েকটি মোটর সাইকেল আটক করা হয়। পরে
মোটর যান অধ্যাদেশ ১৯৮৩ এর (১৩৭) ধারা মোতাবেক ১২ জন চালককে জরিমানা ও
বাকিদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এসময় ৬ টি হেলমেট জব্দ করা হয়। এ
অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আদালতের বিচারক সোহেল সুলতান
জুলকার নাইন কবির।
এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর করার অপরাধে শহরের মহিলা কলেজপাড়ার
তাজ বেকারীর মালিক নুর আলীকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ অনুযায়ী ২
হাজার টাকা জরিমানা করেছে আদালত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451