শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অসময়ে বৃষ্টি, তাড়াশে পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭
  • ২২২ বার পড়া হয়েছে

 সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকে ; সিরাজগঞ্জের তাড়াশে আমন ধান কাটার ভরা মৌসুমে
টানা ২৪ ঘন্টার গুড়ি গুড়ি ও ভারী বৃষ্টি এবং দমকা হাওয়ায় আমন
ফসরের ব্যাপক ক্ষতি হয়েছে। জানা যায়,নিুচাপের প্রভাবে
সারাদেশের ন্যায় তাড়াশ উপজেলায় ৯ ডিসেম্বর ভোর থেকে ১০—
ডিসেম্বর দুপুর পর্যন্ত গুড়ি গুড়ি সহ ভারী বৃষ্টি হয়। সেই
সাথে প্রবল দমকা হাওয়া বইতে থাকে । ফলে জমিতে থাকা পাকা
রোপা-আমন ধান হেলে পড়ে। এদিকে জমিতে পানি আটকে
যাওয়ায় হেলে পড়া ধানের র্শীষ তলিয়ে গেছে। উপজেলার ওয়াসিন
গ্রামের কৃষক মিলন সরকার জানান,তার ৪০ বিঘা জমির পাকা
পাইজাম ধান জমিতে আটকে থাকা পানিতে তলিয়ে গেছে।
এদিকে ধান কাটার পর্যাপ্ত শ্রমিকও পাওয়া যাচ্ছেনা।
আড়ংগাইল গ্রামের কৃষক আব্দুল মজিদ বলেন, আমার ৫ বিঘা
জমির ৩৪ জাতের ধান কেটে মাড়াই করে বাড়ির উঠানে স্তুপ করে
রেখেছি । রোদ না থাকায় এবং তিন দিনের টানা বৃষ্টিতে
সেগুলো নষ্ট হতে বসেছে। এ প্রসঙ্গে,তাড়াশ উপজেলা কৃষি
কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টার
টানা বৃষ্টিতে উপজেলার পাকা রোপা-আমন ধানের ব্যাপক ক্ষতি
হয়েছে। বিশেষ করে উপজেলার মাধাইনগড় ,তালম ও দেশীগ্রাম
ইউনিয়নের মাঠ গুলোতেই ক্ষতির পরিমান বেশী ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451