বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কমলগঞ্জে ১০৫ বোতল ফিন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ২৯৭ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে
গোপন সংবাদের ভিত্তিতে ১০৫ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিলসহ পুলিশ এক মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানার পুলিশ।গত বৃহস্পতিবার সন্ধ্যা
সাতটায় শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামে নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী শফিক
মিয়াকে (৫০) গ্রেফতার করা হয়।

গ্রামবাসী ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বড়চেগ গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে মাদক
ব্যবসায়ী শফিক মিযার বাড়িতে কমলগঞ্জ থানার এএসআই আব্দুল হামিদের নেতৃত্বে
পুলিশের একটি টিম অভিযান চালায়।অভিযানকালে তার বাড়ি থেকে ১০৫ বোতল ভারতীয়
মাদক ফেন্সিডিল উদ্ধার করা হয়।বৃহস্পতিবার রাতেই পুলিশ বাদী হয়ে বিশেষ
ক্ষমতা আইন ২৫- ডি ধারায় একটি মামলা হলে মাদক ব্যবসায়ী শফিক মিয়াকে
গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে
প্রেরণ করা হয়।

জানা যায়, শফিক মিয়া দীর্ঘ দিন ধরে নিজ বাড়িতেই মাদক ব্যবসা করছিল।মাদক
সেবনকারীরা তার বাড়িতে এসে ফেন্সিডিল ক্রয় করে নিত। মামলার তদন্তকারী
পুলিশ কর্মকর্তা এসআই চম্পক ধাম বলেন, মামলায় গ্রেফতার হওয়া শফিক মিয়ার
নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাত আসামী দেখানো হয়।তিনি আরও বলেন,
যেহেতু নিজ বাড়িতে এবাবে মাদত ব্যবসা করছিল ধারনা করা হচ্ছে এ ব্যবসার
সাথে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। আসামীকে থানায় এনে জিজ্ঞাসাবাদকালে আরও
নাম পেলে তাদের আসামী করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451