চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার
দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা মোড়ে পিকআপ ও পাউট্রিলারে সংঘর্ষে ১ যাত্রী আহত হয়েছে। শুক্রবার বেলা ২ টার সময় যাত্রীবাহি পিকআপ কানাইডাঙ্গা মোড়ে অপরদিক থেকে আসা পাউয়ার ট্রিলার পিকআপের ধাক্কা দিলে পাশের গর্তে উল্টে যায় গাড়ীতে থাকা এক মহিলা যাত্রী আহত হয় । গাড়ীর মালিক নাপিতখালি গ্রামের তবারক এর ছেলে হসেন আলী বলে জানাগেছে। গাড়ীর চালক দূর্ঘটনা ঘটার পর পালিয়ে যায়।
কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি আসাদুর
রহমান ও এএইআই কাসেম ঘটনাস্থল পরিদর্শন করেন।