বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিবিসিএফ এর নতুন কমিটি গঠন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

নাটোর প্রতিনিধি:
উত্তরবঙ্গের শতাধিক পরিবেশবাদী সংগঠনের সমন্বয়ে গঠিত “বাংলাদেশ
জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)” নতুন কমিটি গঠন করা
হয়েছে। শিক্ষা ও সংষ্কৃতির পাদভুমি রাজশাহী নগরীর নানকিং দরবার হলে
গতকাল অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন
কমিশনের মাধ্যমে বিবিসিএফ এর নতুন কার্য নির্বাহী কমিটি
ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে বাংলাদেশ লাইভষ্টক সোইটির সভাপতি প্রফেসর ড. জালাল
উদ্দিন সরদার কে সভাপতি, সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর চেয়ারম্যান মিজানুর
রহমান কে সাধারণ সম্পাদক ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাংবাদিক অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম
কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আগামী ২০১৮-১৯ সালের
দু’বছর মেয়াদী নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এছাড়া
কমিটিতে রয়েছেন কোষাধ্যক্ষ এটিএম আহসান হাবীব তালুকদার, সহ-
সভাপতি দীপক কুমার কর, মো: মাসুম মিয়া, হাসিবুল হাসান, ইউনুছার
রহমান হেবজুল, ফজলে বারী রতন। এদিকে পরিবেশবাদী সংগঠন বিবিসিএফ
এর এই নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা
কমিটি, সিংড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), উপজেলা
প্রেসক্লাব, সবুজ বাংলা, বাংলাদেশ মানবাধিকার কমিশন (ইঐজঈ)
সিংড়া উপজেলা শাখা সহ বিভিন্ন পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী
সংগঠন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451