রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কলাবাড়ী ইউনিয়নে একটি রাস্তার দাবি হাজারও মানুষের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭
  • ২২৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার
কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের ৩ নং
ওয়ার্ডের পেটকাটা গ্রামে একটি রাস্তার দাবি হাজারও
মানুষের।
গতকাল ওই গ্রামে সরেজমিন ঘুরে দেখা যায়, পেট কাটা
গ্রামের সূনীল কীর্তনিয়ার বাড়ি থেকে অমিয়
কীর্তনিয়ার বাড়ি হয়ে সাবেক ইউপি সদস্য মাধব

বাড়ৈ, বর্তমান মহিলা ইউপি সদস্য গীতা রানী ফলিয়ার
বাড়ির নিকট দিয়ে ঘাঘর নদী পর্যন্ত একটি রাস্তার অভাবে
চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে ওই গ্রামের ব্যবসায়ী, ছাত্র-
ছাত্রী, কৃষকসহ সাধারন মানুষের।
অমিয় কীর্তনিয়া (৪৫) কিশোর বিশ^াস (৩৫) মনোরঞ্জন
বিশ^াসসহ (৩৫) একাধিক এলাকাবাসী দাবি জানিয়ে
বলেন, জে এল নং-৩ কলাবাড়ী মৌজায় সুনীল কীর্তনিয়ার
বাড়ি হইতে অমিয় কির্তনিয়ার বাড়ি পর্যন্ত একটি
সরকারি হালট রয়েছে, যাহার দাগ নং-৩৫২৭। এই হালটটিতে
রাস্তা তৈরী করে দিলে আমাদের এই এলাকার হাজার হাজার
মানুষের, রাজৈর-কোটালীপাড়া সড়ক থেকে যাতায়াত করতে
ও পণ্য পরিবহনে এবং চাষাবাদের ফসল ঘরে তুলতে সুবিধা
হয়।
এলাকাবাসী আরো বলেন, আমাদের দীর্ঘ দিনের প্রত্যাশা
এই রাস্তাটি। যাহা ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝার সাথে
আলাপ-আলোচনা করলে তিনি আমাদেরকে বার বার আশ^াস
দিয়েও কোন ব্যবস্থা নেননি। তাই এ ব্যাপারে আমরা
উপজেলা পরিষদ, এলজিইডিসহ সরকারের উর্ধ্বতন
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কলাবাড়ী ইউপি
চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, এলাকাবাসী সার্বিক
সহযোগিতা করলেই রাস্তাটি করার জন্য ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451