গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
তথ্য-প্রযুক্তি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় এলাকার শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষিত
তরুন-তরুনীদের তথ্য প্রযুক্তি ভিত্তিক কম্পিউটার
অপারেটিং প্রশিক্ষন প্রদানের লক্ষে সরকারি শেখ মুজিবুর
রহমান কলেজে কম্পিউটার অপারেটিং প্রশিক্ষনের উদ্বোধন
করেন সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ শেখ
আব্দুল মালেক। এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ,
সিনিয়র শিক্ষকগন, শিক্ষার্থী বৃন্দ ও লক্ষী সোসাইটির
নির্বাহী পরিচালক আফজাল হোসেন, প্রজেক্ট অফিসার
আল-আমিন সরদার প্রমুখ।
লক্ষী সোসাইটি সংস্থাটির লক্ষ্য শিক্ষিত তরুন তরুনীদের
তথ্য ও প্রযুক্তি ভিত্তিক কম্পিউটার অপারেটিং প্রশিক্ষন
প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিনত করা। ইতিমধ্যে
আইসিটি বিভাগের বিশেষ অনুদানে টুঙ্গিপাড়া ও
কোটালিপাড়া উপজেলার ২২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২৭৬
জন শিক্ষক-শিক্ষার্থীকে প্রশিক্ষন প্রদান করা হয়েছে।