সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁয় গৃহবধূকে গলা কেটে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭
  • ২২৬ বার পড়া হয়েছে

আর আই সবুজ,নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় জীবন নেছা
অরুফে মিনি চৌধূরী নামে এক গৃহবধুকে জবাই করে হত্যা
করেছে দূর্বত্তরা। বুধবার বেলা ১২টার দিকে শহরের পোষ্ট অফিস
পাড়ায় গৃহবধূর নিজ বাড়ীর রান্না ঘরে এ ঘটনা ঘটে।
গৃহবধু জীবন নেছা জেলার রানীনগর উপজেলার সাবেক
চেয়ারম্যান কেসি মশিউর রহমান বাচ্চুর চৌধূরী স্ত্রী।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শহরের পোষ্ট অফিস পাড়ায়
ওই বাড়ীতে গৃহবধু একাই ছিলেন। বেলা ১২ টার দিকে
প্রতিবেশীরা বাড়ীতে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনতে পান।
প্রতিবেশীরা এগিয়ে গেলে অপরিচিত তিনজন লোককে পালিয়ে
যেতে দেখে। এরপর রান্না ঘরে গিয়ে গৃহবধু মিনি চৌধূরীর
জবাই করা লাশ দেখতে পান। পরে থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ
ঘটনা স্থলে ছুটে আসে। পুলিশ এসময় জবাই করার ধারালে অস্ত্র ও
এক জোড়া জুতা উদ্ধার করেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম
বলেন, তিনজন রং মিস্ত্রী ওই বাড়িতে গত দুই দিন থেকে রঙের
কাজ করছিল। ধারনা করা হচ্ছে তারাই এ ঘটনা ঘটাতে পারে।
ঘটনার পর থেকে তাদেরকে পাওয়া যাচ্ছেনা। গৃহবধুর লাশ উদ্ধার করা
হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451