মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে ২০১৭-১৮ অর্থ বছরে এডিপি’র অর্থায়নে ও উপজেলা
পরিষদের বাস্তবায়নে ওয়ালিয়া হাকিমুনন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এ্যান্ড
কলেজের মাধ্যমিক পর্যায়ে ১৩০ জন ছাত্রীদের মাঝে স্যানেটারী ন্যাপকিন
বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে স্যানিটারী ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী
অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ
পাপ্পু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ
সম্পাদক ইসাহাক আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আসাদুরজামান,
মহিলা বিষয়াক কর্মকর্তা নিলা হাফিয়া, ওয়ালিয় ইউপি চেয়ারম্যান
আনিছুর রহমান প্রমুখ।