রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালা উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির শুভ উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ২৩০ বার পড়া হয়েছে

সেলিম হায়দার : সাতক্ষীরা তালা উপজেলায় শিক্ষিত বেকার যুব ও যুব নারীদের অস্থায়ী কর্মসংস্থানের লক্ষ্যে সরকারের অগ্রাধিকারভুক্ত প্রকল্প ”ন্যাশনাল সার্ভিস কর্মসূচির’’ ৬ষ্ঠ পর্বের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে ও প্রশাসনের আয়োজনে ”ন্যাশনাল সার্ভিস কর্মসূচির” আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লূৎফুল্লাহ।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের।

তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেসা খানম, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলূ, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, শহীদ মক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ওয়াহিদুল হক,উপজেলা উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওঃ তৌহিদুল ইসলাম প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451