শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে ২ দিনের কর্মবিরতিতে সরকারি কলেজের শিক্ষকরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ৩১১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতীয়করণ করা বেসরকারি
কলেজের শিক্ষকদের বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না
করার দাবিতে গোপালগঞ্জে দুই দিনের কর্ম বিরতি পালন
করছেন সরকারি কলেজের শিক্ষকরা। রোববার সকাল থেকে

গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলার সরকারি কলেজের শিক্ষকরা
এই কর্ম বিরতি শুরু করেন। এ সময় কলেজ গুলোর অফিস ও
শ্রেণি কক্ষের দরজায় তালা লাগানো থাকে। কলেজ গুলোতো
কোনো ক্লাস হয়নি। ফলে শিক্ষার্থীরা কলেজে এসে
ক্লাস না হওয়ায় বাড়িতে ফিরে যায়।
এদিকে শিক্ষকদের কর্ম বিরতির ফলে রোববার ও আগামীকাল
সোমবার অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক
(সম্মান, পার্ট-৩) বিশেষ ও স্নাতক কোর্সের পরীক্ষা
স্থগিত করা হয়েছে। এ কর্ম বিরতি আগামীকাল
সোমবারও পালন করবে শিক্ষকরা।
প্রসঙ্গত, সম্প্রতি সরকারি করণ করা উপজেলা পর্যায়ের
২৮৫টি কলেজের শিক্ষকরা যাতে ক্যাডার মর্যাদা না পান
সেই দাবিতে রোববার থেকে দুই দিনের কর্ম বিরতি পালন
শুরু করে সরকারি কলেজের শিক্ষকরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451